ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

অভিনয় ছেড়ে দিয়েছেন মাহি

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় ১১:২৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ৮৯০-

অভিনেত্রী মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। এখন ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়। ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে এরই মধ্যে হৈচৈ ফেলে দিয়েছেন এই ‘অগ্নি’ কন্যা।

২৬ ডিসেম্বর বিকেলে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালানোর সময় তিনি জানিয়েছেন, অভিনয় ছেড়ে দিয়েছেন। এখন থেকে রাজনীতিতেই সরব থাকবেন। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁর নির্বাচনী প্রতীক ট্রাকে ভোট চেয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এলাকার নেতাকর্মীরা। ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাহি।

এ সময় মাহিকে এক ভোটার বলেন, ‘ভোটের পর নেতারা দেশ ছেড়ে যান, ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমন দেখি।’ এই ভোটারকে মাহি বলেন, ‘আমার বাসা মণ্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে। সংসার আছে। এখন আপনাদের নিয়েই থাকব।’

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

অভিনয় ছেড়ে দিয়েছেন মাহি

আপডেট সময় ১১:২৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩