ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লোহিত সাগরে ফের জাহাজে হামলা হুতির

লোহিত সাগরে মার্কিন নজরদারির মাঝেই ফের ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অভিযানে হতবাক যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আরও একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটির।

গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরব থেকে পাকিস্তানগামী ‘এমএসসি ইউনাইটেড’ এর একটি জাহাজে মিসাইল নিক্ষেপ করে তারা। নৌযানটি শনাক্ত করার পর তিনবার সতর্কবার্তা পাঠায় হুতি সদস্যরা।

তবে ক্রুদের পক্ষ থেকে কোনো জবাব না মেলায় হামলা চালানো হয়। জাহাজটির মালিক কোম্পানি জানায়, ইয়েমেনের হোদেইদাহ বন্দরের ১১১ কিলোমিটার দূরের সমুদ্রসীমা দিয়ে যাত্রা করছিল তারা। আগ্রাসনে কোনো ক্রু হতাহত হয়নি বলেও জানানো হয়।

এ ঘটনার পরই বিষয়টি মার্কিন নেতৃত্বাধীন টহল জোটকে অবগত করেছেন ওই জাহাজের ক্রুরা। সম্প্রতি লোহিত সাগরে একের পর এক হামলার জেরে এই রুট দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে বেশ কয়েকটি শিপিং কোম্পানি। তবে কড়া নিরাপত্তার মধ্যেও যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে আবারও হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লোহিত সাগরে ফের জাহাজে হামলা হুতির

আপডেট সময় ১২:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩