ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আইনের দ্বারস্থ মাহি

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় ০২:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ৯৮৭

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার প্রতীক ট্রাক। তবে এবার হুমকির অভিযোগে সম্প্রতি এক ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ করেছেন তিনি। মাহি বলেন, আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছে।

তাই আমি থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, হুমকির অভিযোগ পেয়েছি। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, মাহাবুর রহমান মাহাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মাহি। মাহাবুর রহমান শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিওতে মাহিকে জুতা দেখিয়ে বলছেন, আপনার মতো মাহিয়া মাহিকে, এই যে দেখছেন এই জুতা? এই জুতা দিয়ে, একদম জুতা দিয়ে পেটানো উচিত।

চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রচারণার শুরুর দিন থেকেই ওই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও এবারের নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে কঠোর সমালোচনা করে বক্তব্য রাখছেন।

ওমর ফারুক চৌধুরীর বিভিন্ন কর্মকাণ্ড সামনে এনে মাহি এবার তাকে ভোট না দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানাচ্ছেন। আর এ কারণেই ফেসবুকে ভিডিও পোস্ট করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতা মারার হুমকি দেন মাহাম, এমনটাই অভিযোগ নায়িকার। যদিও কিছুক্ষণ পর তিনি সেই ভিডিও ফেসবুক আইডি থেকে ডিলিট করে ফেলেন।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আইনের দ্বারস্থ মাহি

আপডেট সময় ০২:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩