ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার পশ্চিমা তীরের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

পশ্চিমা অঞ্চলে যারা বেসামরিক নাগরিকদের  উপর সহিংসতা চালাবে তাদের উপর ভিসা এবং ভবিষ্যতে আবেদন বাতিল করবে যুক্তরাষ্ট্র । সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানিয়েছেন ।  

পশ্চিম তীরে সহিংসতার বিষয়ে সতর্ক করা হয়েছে। বলা হচ্ছে, ইসরায়েলি বসতি স্থাপনকারী বা ফিলিস্তিনি দুপক্ষের জন্যই এই ভিসা নিষেধাজ্ঞা। ম্যাথিউ মিলার বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

মিলার আরও বলেন, ইসরায়েলি সরকারের উচিত চরমপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া। তিনি বলেন, সহিংস বসতি স্থাপনকারীদের সঠিকভাবে বিচারের আওতায় আনার জন্য ইসরায়েলকে পর্যাপ্ত পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি ফিলিস্তিনিদের কথাও বলেছেন। তার মতে, যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাবে তাদের জন্যও ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মিলার বলেন, নতুন ভিসা নীতি চালু হচ্ছে। এটা অনেকের জন্যই প্রযোজ্য হতে পারে এবং তাদের পরিবারের সদস্যদেরও ভিসা প্রত্যাহার করা হতে পারে। তিনি আরও বলেন, যারা পশ্চিম তীরের শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করছে তাদের ভিসা বা ভিসার আবেদন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। এখনও সহিংসতা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ হাজারের কাছাকাছি দাঁড়িয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেন, নিহতদের মধ্যে ২৫০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান, অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালের ভেতর থেকে কথা বলতে গিয়ে জানান, বিপদ সত্ত্বেও চিকিত্সকরা তাদের রোগীদের ছেড়ে যাবেন না।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো অঞ্চলের ভবিষৎ নিয়ে জুয়া খেলছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিজের রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতেই নেতানিয়াহু এই পথ বেছে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার পশ্চিমা তীরের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

আপডেট সময় ১১:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩