ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নানুর কবর ধরে যদি বসে থাকতে পারতাম: পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির নানা মারা গেছেন কয়েকদিন হয়েছে। প্রিয়জনকে হারানোর এই শোক তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি।

প্রিয় নানা ভাইকে হারিয়ে পরীমণি এখনো যেন বিষাদের সাগরে ডুবে আছেন, তা তার প্রতিটি ফেসবুক পোস্টেই অনুমান করা যায়। আজ (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে পরীমণি এমনই একটি শোকাচ্ছন্ন পোস্ট দিয়ে দিয়েছে। পোস্টটি যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। পোস্টে পরীমণি লেখেন, এর আগে যতবার নানু বাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই একদিন বেশি থেকে যেতে বলতো কত করে! থাকা হয়নি।

পরীমণি আরও লেখেন, আর এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারাদিন সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না। পরীর ছেলে পদ্মর সঙ্গে তার নানা ভাইয়ের সম্পর্কের স্মৃতি টেনে পরী লেখেন, আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিল। বড়আব্বু বলে ডাকতে শিখেছিল।

এখন যদি কেউ ওকে বলে, ‘তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে সাথে সাথে আঙ্গুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কতবার যে বললো ‘আব্বুটা বাই আব্বুটা বাই’! সব শেষে পরী লেখেন, দোয়া করবেন। নানু জান্নাতের ফুলের সাথে থাকুক।

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

নানুর কবর ধরে যদি বসে থাকতে পারতাম: পরীমণি

আপডেট সময় ১১:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩