ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁর ৬টি আসনেই লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা

দ্বাদশ জাতীয় নির্বাচনে নওগাঁ ছয়টি আসনে মোট ৪৪ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদের মধ্যে চারটি আসনে বর্তমান সংসদ সদস্য নৌকার টিকিট পেলেও দুটি আসনে বর্তমান সংসদ সদস্য মনোনয়ন বঞ্চিত হয়েছেন। 

তবে ছয় আসনে দলের মনোনীত প্রার্থীর চেয়ে নিজেদের বেশি জনপ্রিয় দাবি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ছয় নেতা।

তারা হলেন, নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান তোতা, নওগাঁ-২ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন, নওগাঁ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ আসনে জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান, নওগাঁ-৫ আসনে পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ ও নওগাঁ-৬ আসনে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক সুমন।

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে বর্তমান সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক আমলা সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) আসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ বাবু, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে নিজাম উদ্দিন জলিল এবং নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে আনোয়ার হোসেন হেলাল।

খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে খালেকুজ্জামান তোতা বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পাঁচবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। এত দিন ইউনিয়ন পর্যায়ে কাজ করেছি। ফলে এখানকার জনগণ আমাকে আরও বড় পরিসরে কাজ করে এলাকার উন্নয়ন করাতে চায়।

ছলিম উদ্দিন তরফদার বলেন, আমি ৪০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মহাদেবপুরের চেরাগপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি, এরপর তিনবার চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করেছি। ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী আকরাম হোসেন চৌধুরীকে পরাজিত করে আমি সংসদ সদস্য হয়েছি। গত নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছি।

এবারও আসা করেছিলাম, দল আমাকে মনোনয়ন দেবে। কিন্তু নেত্রীর বিবেচনায় আমি মনোনয়ন পাইনি। আমার সমর্থকরা চাপ সৃষ্টি করছেন নির্বাচনের জন্য। তাই সিদ্ধান্ত নিয়েছি দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। এবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবো।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

নওগাঁর ৬টি আসনেই লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা

আপডেট সময় ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩