ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মাটিরাঙ্গায় একমাত্র জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী কামরুল

এইচএসসি পরীক্ষায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়েছেন কামরুল হাসান নামের এক শিক্ষার্থী। রোববার (২৬ নভেম্বর) ফলাফল প্রকাশের পর এতথ্য জানা যায়।

কামরুল হাসান মাটিরাঙ্গার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরিদ্র কৃষক হাবিল মিয়ার ছেলে। তিনি তবলছড়ি গ্রীনহিল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

পাঁচ বোনের একমাত্র ভাই কামরুল হাসান। এরআগে ২০১৪ সালে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় ও ২০১৫ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পান তিনি। একইসঙ্গে ২০২১ সালে তাইন্দং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন কামরুল হাসান।

ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা লাভের ইচ্ছার কথা জানিয়ে মেধাবী কামরুল হাসান বলেন, ‘পরিবার ও শিক্ষকদের অনুপ্রেরণায় আমি ভালো ফল করতে সক্ষম হয়েছি। আমি উচ্চশিক্ষিত হয়ে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করতে চাই।’

তার উচ্চশিক্ষা লাভে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার। মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘এইচএসসি পরীক্ষায় উপজেলার একমাত্র শিক্ষার্থী হিসেবে কামরুল হাসান জিপিএ-৫ পেয়েছে। এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানাই।’

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মাটিরাঙ্গায় একমাত্র জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী কামরুল

আপডেট সময় ১২:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩