ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

রিয়ালকে পেছনে ফেলতে পারলো না জিরোনা

বার্সেলোনা কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদ নয়, স্প্যানিশ লিগে এবার রিয়াল মাদ্রিদের লড়াই চলছে অখ্যাত এক ক্লাব জিরোনার। মৌসুম শুরুর পর থেকে এখনও পর্যন্ত অসাধারণ লড়াই করে যাচ্ছে তারা।

এ নিয়ে ১৪ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলো। ১৩ রাউন্ড পর্যন্ত জিরোনা ছিলো শীর্ষে। ১৪তম রাউন্ডে এসে, সোমবার রাতে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই শীর্ষস্থান হারিয়েছে তারা।

শীর্ষস্থান আগেরদিনই রিয়াল মাদ্রিদ ক্যাডিজকে ৩-০ গোলে হারানোর পরই হারিয়েছিলো জিরোনা। শীর্ষে উঠেছিলো রিয়াল। অনেকেই সেটাকে ‘আপাতত’ ধরে নিয়েছিলো। কারণ, জিরোনা যে ছন্দে রয়েছে, তাতে নিজেদের মাঠে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দেবে, সেটা ছিল প্রায় নিশ্চিত।

কিন্তু অনিশ্চয়তার খেলা ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। জিরোনার মাঠেও তেমন ঘটনা ঘটিয়ে দিলো অ্যাথলেটিক ক্লাব। ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়লো তারা। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো। যে কারণে ১৪তম ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে থাকলেও একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে জিরোনা।

প্রথমার্ধে কেউ কোনো গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধেই হলো দুই দলের গোল দুটি। ৫৫তম মিনিটে প্রথমে লিড নেয় জিরোনা। ভিক্টর সিগানকভ গোল করে এগিয়ে দেন জিরোনাকে। লিডটা তারা ধরে রাখতে পেরেছিলো এরপর মাত্র ১২ মিনিট। ম্যাচের ৬৭তম মিনিটের মাথায় গোলটি পরিশোধ করে দেন অ্যাথলেটিক ক্লাবের ইনাকি উইলিয়ামস।

১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে অ্যাথলেটিক ক্লাব। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা।

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

রিয়ালকে পেছনে ফেলতে পারলো না জিরোনা

আপডেট সময় ০৪:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩