ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নৌকার মনোনয়নপত্র কিনলেন রোকেয়া প্রাচী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অভিনয়শিল্পী, সংগঠক ও রাজনীতিবিদ রোকেয়া প্রাচী। সোমবার (২০ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করে একইদিনে জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গণমাধ্যমকে রোকেয়া প্রাচী বলেন, ‌‌‌‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মুক্তিযুুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্ব করছি। নারী হিসেবে নারীদের প্রতিনিধিত্ব করছি, সংস্কৃতিকর্মী হিসেবে সংস্কৃতি অঙ্গনের মানুষদের প্রতিনিধিত্ব করছি।

একই সঙ্গে শ্রমিক নেত্রী হিসেবে শ্রমিক ফেডারেশন ও তৃণমূলের শ্রমিকদের প্রতিনিধিত্ব করছি। প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে অবশ্যই নির্বাচনে অংশ নেবো। আর যদি সে সুযোগ নাও পাই তারপরও কাজ করবো। আওয়ামী লীগ থেকে প্রার্থী আমি বা যে কেউ হোক, সেটা বড় কথা নয়। প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায়। বিজয় হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই নৌকার বিজয়ের লক্ষ্যে প্রচারণায় অংশ নিচ্ছি’,যোগ করেন রোকেয়া প্রাচী।

একাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঁইয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রোকেয়া প্রাচী। আসনটি মহাজোটকে ছেড়ে দেওয়ায় আওয়ামী লীগের কেউ মনোনয়ন পায়নি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নৌকার মনোনয়নপত্র কিনলেন রোকেয়া প্রাচী

আপডেট সময় ১১:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩