ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ মিয়ানমারের বহু সেনাবাহিনীর

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে আত্মসমর্পণ করেছে দেশটির সামরিক বাহিনীর অন্তত ২৮ সেনা। এ ছাড়া আরও ১০ জনকে আটক করেছে বিদ্রোহীরা। আরাকান আর্মি নামে পরিচিত এই বিদ্রোহীরা স্বায়ত্তশাসনের লক্ষ্যে জান্তা সরকারের সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে।

আরাকান আর্মিসহ তিনটি বিদ্রোহী গোষ্ঠী অক্টোবরের শেষদিকে জান্তা সরকারের বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে। রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়েতে কারফিউ জারি করা হয়েছে বলে সেখানকার প্রশাসন জানিয়েছে। রাস্তায় ট্যাঙ্ক দেখা গেছে।

এরইমধ্যে বিদ্রোহীরা কিছু শহর ও সামরিক ফাঁড়ি দখল করে নিয়েছে। এর মধ্যে চীন সীমান্তে অবস্থিত কিছু ফাঁড়িও আছে। ২০২১ সালে অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে দায়িত্ব নেয়ার পর এটিই জান্তা সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠেছে।
তবে জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন ফাঁড়ি দখলের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন- শান, রাখাইন ও কায়াহ রাজ্যে সংঘর্ষ চলছে।

জান্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ নিয়ে তিনি মন্তব্য করেননি। চিন রাজ্যেও সংঘাত চলছে। বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর মিয়ানমারের ৪৩ সৈন্য সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে ঢুকে পড়েছিলেন বলে সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। বেশির ভাগ সেনাকে আবার মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারত।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ মিয়ানমারের বহু সেনাবাহিনীর

আপডেট সময় ১২:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩