ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ইসরায়েলি হামলায় আল শিফা হাসপাতালে ৩িন নার্স নিহত !

জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেলো গাজার তিনটি হাসপাতালের সেবা কার্যক্রম। ইসরায়েলি হামলা ও অবরোধের মুখে আল শিফা এবং আল কুদস হাসপাতালে আর রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এরই মধ্যে আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় তিন নার্স নিহত হয়েছেন। সেবা বন্ধ হয়ে যাওয়ায় মারা গেছে তিন শিশুসহ অন্তত ১২ রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে, গাজা সিটির আল শিফা হাসপাতালের সেবা ব্যবস্থা আর কাজ করছে না। হাসপাতালটির অন্তত তিনজন নার্স ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ বলেছে, গত ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সংকটের কারণে এ পর্যন্ত দুই অপরিণত শিশুসহ ১২ রোগীর মৃত্যু হয়েছে। তৃতীয় আরেক শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আল শিফা ও আল কুদস হাসপাতালের পাশাপাশি কামাল আদওয়ান হাসপাতালেও জ্বালানির অভাবে সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

কামাল আদওয়ান হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত জানিয়েছেন, সেখানে শত শত রোগী ছাড়াও পাঁচ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ রয়েছেন। কিন্তু ইসরায়েলি বোমাবর্ষণের ভয়ে কেউ বাইরে যেতে পারছেন না।

জাতিসংঘ জানিয়েছে, হাসপাতাল থেকে কেউ বের হলেই ইসরায়েলি স্নাইপাররা গুলি করছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

ইসরায়েলি হামলায় আল শিফা হাসপাতালে ৩িন নার্স নিহত !

আপডেট সময় ১২:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩