ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

‘মিছামিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই, নৌকায় উঠে পড়ুন’

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বিএনপি কোনো দিন ক্ষমতায় আসবে না। মিছামিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই, আসুন নৌকায় উঠে পড়ুন।’ আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক মতবিনিময় সভায় বিএনপির কর্মীদের বিএনপি ত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রীর সঙ্গে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগীদের এই মতবিনিময় সভার আয়োজন করে হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগ। শিবপুর পুলিশি তদন্ত কেন্দ্রসংলগ্ন মাঠে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিএনপির সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে, আগুন–সন্ত্রাস করে কোনো লাভ হয়নি। এবারও অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে তারা নির্বাচন ঠেকাতে পারবে না। বিএনপির নেতাদের বলব, সাহস থাকলে নির্বাচনে আসুন। ভোটের মাধ্যমেই জনসমর্থন প্রমাণ হবে।’
বিএনপির নেতা–কর্মীদের উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বিএনপির নেতাদের ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। তাই বিএনপির কর্মীদের বলতে চাই, মিছামিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই। আসুন, নৌকায় উঠে পড়ুন। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় না। উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে।’

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘উন্নয়নের কারণে গ্রাম এখন শহর হয়েছে। প্রত্যন্ত এলাকায় পাকা রাস্তাঘাট হয়েছে। মানুষের কর্মসংস্থান হয়েছে। এখন আর কেউ না খেয়ে থাকে না, এমনকি পান্তাও কেউ খায় না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই। ভবিষ্যতে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করব।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি হিসেবে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

‘মিছামিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই, নৌকায় উঠে পড়ুন’

আপডেট সময় ০৫:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩