ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় আসা যাবে না: খাদ্যমন্ত্রী

বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে সাপাহারে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন,আগুন সন্ত্রাস আর বিদেশিদের ওপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না ।

শিক্ষার্থীদের প্রতি মোবাইল আসক্তি কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মোবাইলের ব্যবহার শুধু শিক্ষার কাজে ব্যবহার করতে হবে। কর্মজীবনে মোবাইলের অনেক ব্যবহার করার সুযোগ পাবে। এখন শুধু নিজেদের গড়ার কাজে মনোযোগ দিতে হবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন টেকসই হয় না। রাষ্ট্রের অবস্থা যদি ভঙ্গুর হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা গঠন সম্ভব হবে না। আগুন সন্ত্রাসের হাতে বাংলাদেশ দেওয়া যাবে না। আগুন সন্ত্রাস করে জনগণের সম্পদ নষ্টকারীদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড হামলা করেছিল বিএনপি। এই নৃশংস ঘটনার বিচার বাধাগ্রস্ত করা হয়েছে। সংসদে এই গ্রেনেড হামলা নিয়ে কথা বলতে দেওয়া হয়নি।

এসময় চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন।

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় আসা যাবে না: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০১:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩