ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • 1027

এশিয়ান গেমসের পর লেবাননের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। অক্টোবরের শেষ সপ্তাহে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল লেবাননে।

কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার কারণে ম্যাচ দুটি বাতিল করতে হয়েছে বাফুফেকে। তাই নির্ধারিত ওই ম্যাচ দুটি খেলা হয়নি সাবিনা-কৃষ্ণাদের।

তবে বাফুফে মেয়েদের জন্য দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করেছে। ডিসেম্বরে সিঙ্গাপুর নারী ফুটবল দল আসছে বাংলাদেশে। ১ ও ৪ ডিসেম্বর ম্যাচ দুটি হবে ঢাকায়। বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বুধবার দুপুরে সিঙ্গাপুর নারী ফুটবল দলের ঢাকা আসার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুরের বিপক্ষে আগেই সাবিনাদের ম্যাচ খেলানোর উদ্যোগ নিয়েছিল বাফুফে। সে দেশে গিয়ে দুটি ম্যাচ খেলার সবকিছু ঠিকঠাক হলেও সিঙ্গাপুরের অপারগতার কারণে সফর বাতিল করতে হয়েছিল বাফুফেকে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা

আপডেট সময় ১২:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩