ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিতর্কের মধ্যে খেলা জন্য প্রস্তুত বুবলী

দেশের আলোচিত ও ব্যস্ত চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।

এমন খবরে বেশ ঝামেলায় পড়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত জানা যায়, তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণে এমনটি ঘটেছিল। এ বিষয়ে বুবলী বলেন, অনেক স্নেহ করেন আমাকে তাপস ভাইয়া আর মুন্নী আপু। আমার পরিবারের মতো গুরত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে, তাদের আল্লাহ হেদায়েত দিক।

কয়েক দিন এ ইস্যুটি নিয়ে বেশ ধকল সইতে হয়েছে এ অভিনেত্রীকে। নানা ঝামেলার মাঝে বুবলী তার ফেসবুক পেজে কয়েকটি নতুন লুকের ছবি পোস্ট করেছেন। ছবিগুলো এখন রীতিমতো ভাইরাল।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, টিএম ফিল্মসে খেলা হবে। বুবলীর পোস্ট করা ছবিগুলোতে অসংখ্য লাইক কমেন্টে ভরে গেছে। অনেকে কমেন্ট বক্সে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

একজন লিখেছেন, গুঞ্জন কি তা হলে সত্যিই। অন্য একজন লেখেন— আমার প্রিয় অভিনেত্রী খুব ভালো লাগছে আপনাকে দেখতে। জানা যায়, তাপসের টিএম ফিল্মস থেকে সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে ধারণা করা হচ্ছিল তাপস-বুবলীর এমন গুঞ্জনে হয়তো নায়িকার কাছ থেকে হাতছাড়া হতে পারে ‘খেলা হবে’ ছবিটি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বুবলী ‘খেলা হবে’র জন্য প্রস্তুত। প্রস্তুত টিএম ফিল্মসও। খুব দ্রুতই এ সিনেমার শুটিংও শুরু হবে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিতর্কের মধ্যে খেলা জন্য প্রস্তুত বুবলী

আপডেট সময় ০১:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩