ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার
ক্রীড়া ডেক্স

ব্রাজিলিয়ানদের উচিত মেসিকে আইডল হিসেবে নেওয়া

বিশ্বকাপ জয়ের পর ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন। এবার ব্যালন ডি’অরটাও নিজের করে নিলেন লিওনেল মেসি। এই নিয়ে আটবার ব্যালন ডি’অরের সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরলেন।

মেসির মত এতবার ব্যালন ডি’অর জেতার ইতিহাস নেই কারোর। মেসির মতো এমন ফুটবলার কেন আর তৈরি হচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা।

মেসির ব্যালন ডি’অর জয়ের পর তাকে আইডল হিসেবে নিতে ছোট্ট ফুটবলারদের তাগিদ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে লুলা বলেন, ‘মেসিকে অবশ্যই আইডল হিসেবে নেওয়া উচিত ব্রাজিলিয়ানদের। তার বয়স ৩৬ এবং বিশ্ব চ্যাম্পিয়ন, খেলছে যুক্তরাষ্ট্রে এবং ব্যালন ডি’অর জিতছে। তাকে অবশ্যই আইডল হিসেবে নেওয়া উচিত, যারা কিনা ১৭ বছর বয়সে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখিয়ে তারপর আড়াল হয়ে যাচ্ছে, বিদেশে খেলতে যাচ্ছে।

‘ব্রাজিল দীর্ঘদিন ধরে তার মত আইডল বের করে আনতে পারছে না। আমার মনে হয় সর্বশেষ ১৯৭০ ও ২০০২ সালের দলে এমন ফুটবলার ছিল।’ মেসির পাশাপাশি রোনালদোরও প্রশংসা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মেসি তরুণদের জন্য একজন আদর্শ ফুটবলার। মেসির মত খেলোয়াড়কে যুক্তরাষ্ট্রে খেলতে দেখা অবাক করার, তেমনি রোনালদোকেও সৌদি আরবে খেলতে দেখাটা। যারা এখনো উচ্চ পর্যায়ের ফুটবলটা খেলছে।’

ব্রাজিলের ফুটবলকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন লুলা। পাশাপাশি অলিম্পিকে অ্যাথলেটদেরও আরো ভালো করার তাগিদ দেন। দরকার হলে সরকারের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট নেওয়ারও সুপারিশ করেন এই প্রেসিডেন্ট।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ক্রীড়া ডেক্স

ব্রাজিলিয়ানদের উচিত মেসিকে আইডল হিসেবে নেওয়া

আপডেট সময় ০২:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩