ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ভাগনে হত্যায় মামার মৃত্যুদণ্ড

ঝিনাইদহের মহেশপুরে ভাগনে হত্যায় মামা আব্দুল জলিল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইসমাইল হোসেন জানান, উপজেলার ঘুগরী গ্রামের দলু সরকারের মেয়ে শিখা বেগমের সঙ্গে মো. রইছ উদ্দিনের বিয়ে বিচ্ছেদ হয়। তাদের ঘরে মো. সাইদুর রহমান রানা নামে এক ছেলে ছিল। পরে শিখা বেগম বিয়ে করে বর্তমান স্বামীর বাড়ি যশোর ঝিকরগাছা চলে যান এবং রইছ উদ্দিনও অন্য জায়গায় বিয়ে করেন। তাদের সন্তান সাইদুর রহমান রানা নানা-নানির বাড়িতে থাকতো। তারা নানা দুলু সরকার তাকে চারকাঠা জমি রেজিস্ট্রি করে দেয়।

এরপর রানার সঙ্গে তার মামা আব্দুল জলিল সরকারের শত্রুতা শুরু হয়। ২০১৩ সালের ১০ আগস্ট সন্ধ্যায় আব্দুল জলিল তার বাবা-মাকে জমি লিখে দেওয়ার জন্য মারধর করেন। একই দিন বাজার থেকে ফেরার পথে আবদুল জলিল রানাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে রানার বাবা মো. রইছ উদ্দিন আব্দুল জলিল সরকারের বিরুদ্ধে মামলা করেন। পরে রাষ্ট্রপক্ষ ১৬ সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ভাগনে হত্যায় মামার মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩