ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার নারী লিগেও থাকছে বিদেশি ফুটবলার

ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। তবে এবার লিগে শুধু দেশি নারী খেলোয়াররা থাকছেন না থাকছে বিদেশি খেলোয়ারও। বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী একটি ক্লাবে ২ জনের বেশি বিদেশি খেলোয়ার নিতে পারবেন না ।এসিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলাদেশের নারী ফুটবল অঙ্গনে বিদেশি নারী খেলোয়ারের প্রবেশ পথ সুগম হলো । 

তবে বাংলাদেশের নারী ফুটবল লিগ যেহেতু এখনো পেশাদার নয়, তাই ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় নিবন্ধন করলে অ্যামেচার পদ্ধতিতে করতে হবে। নারী ফুটবলে লিগে অংশ নিতে আগ্রহী হলে দলগুলোকে অবশ্যই ক্লাব লাইসেন্সিং করতে হবে। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।

যে সব ক্লাব নতুন, তাদের বাফুফের অনুকূলে ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। লিগের নিয়মকানুন ও শর্তপূরণ সাপেক্ষে এই ২০ লাখ টাকা ফেরত দেবে বাফুফে।সর্বশেষ নারী লিগে অংশ নিয়েছিল ১২ ক্লাব। বসুন্ধরা কিংস টানা তৃতীয়বারের চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার নারী লিগেও থাকছে বিদেশি ফুটবলার

আপডেট সময় ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩