ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

অসাম্প্রদায়িকতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে: খাদ্যমন্ত্রী

বাংলাদেশের অসাম্প্রদায়িক পথচলা কেউ বাধাগ্রস্ত করলে দেশের জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারি দূর্গা মন্দির প্রাঙ্গণে পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, এবছর সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে। সব ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উপভোগ করছেন। আশাকরি আগামীকাল দশমীর দিনে বিসর্জনের মধ্যে দিয়ে এই পূজা অর্চনা শেষ হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই। বঙ্গবন্ধু সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলেছেন এবং এই চেতনা বুকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংবিধান মেনে অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলেছেন। সংবিধান অনুযায়ীই এদেশে সকল মানুষ মিলেমিশে থাকবো।

এসময় আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা আহ্বান জানান মন্ত্রী।

পরে মন্ত্রী শিবপুর বারোয়ারী দুর্গা মন্দিরে আগত গরীব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

অসাম্প্রদায়িকতা সৃষ্টি করলে জনগণই তা প্রতিহত করবে: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩