ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় বাস ধর্মঘটে যাত্রীরা ভোগান্তিতে

মহাসড়কে অটোরিকশা চলতে বাধা দেয়াকে কেন্দ্র করে নওগাঁয় ধর্মঘটের ডাক দিয়েছেন বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকরা। ফলে নওগাঁ থেকে ঢাকা-রাজশাহীসহ আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। আকস্মিক এই বাস ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও অটোরিকশা না পেয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। অনেকে ইজিবাইকে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এতে বেশি ভাড়া গুণতে হচ্ছে তাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁর মান্দায় ফেরিঘাট এলাকায় মহাসড়কে অটোরিকশা চালাতে বাধা দেয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পরই সোমবারি সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন ও মালিকরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকদের মারধরের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক শ্রমিকরা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় বাস ধর্মঘটে যাত্রীরা ভোগান্তিতে

আপডেট সময় ১১:২০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩