ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বেলজিয়ামে গুলির আঘাতে দুই সুইডিশ নাগরিককে হত্যা

বেলজিয়ামে রাজধাী ব্রাসেলসে  গুলি করে দুই সুইডিশ নাগরিককে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এক বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। বন্দুকধারীর হামলায় আরও একজন আহত হয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই হামলার ঘটনায় ঘটেছে। নিজেকে ইসলামিক স্টেটের (আইএসআইএস) সদস্য দাবি করা এক ব্যক্তি এই হামলা চালিয়েছেন। তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন।

স্থানীয় সময় সোমবার (১৬ অক্টোবর) হামলার পর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই হামলাকারী। ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ের মুখপাত্র এরিক ভ্যান দুইসে বলেন, সামাজিক মাধ্যমে হামলার দায় স্বীকার করে পোস্ট করার পর একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত চলছে। কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি যাচাই করে দেখছে বলেও জানানো হয়। ভ্যান দুইসে বলেন, এই ব্যক্তি (হামলাকারী) দাবি করেছেন যে, তিনি ইসলামিক স্টেটের কার্যক্রম থেকে অনুপ্রাণিত হয়েছেন।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রো সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন যে, নিহত ব্যক্তিরা সুইডেনের নাগরিক। তিনি বলেন, হতাহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা। তারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন।

ফেডারেল প্রসিকিউটর জানিয়েছে, এই ঘটনায় আহত হওয়া ব্যক্তি একজন ট্যাক্সি চালক। তবে তার জখম প্রাণঘাতি নয় বলেও উল্লেখ করা হয়েছে। ব্রাসেলসের বাসিন্দাদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িতেই অবস্থানের নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে হামলাকারী নিজেকে আবদেসালেম আল গুলানি বলে উল্লেখ করেছেন। তিনি নিজেকে একজন যোদ্ধা এবং আইএসের সদস্য বলেও দাবি করেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

বেলজিয়ামে গুলির আঘাতে দুই সুইডিশ নাগরিককে হত্যা

আপডেট সময় ১১:০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩