ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ইসরায়েলে সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনে  হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতে ইসরায়েলকে সহযোগিতায় সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে, হামাসের সর্বশেষ হামলা সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্কের মধ্যে চিড় ধরাতে পারে।

এক দশকের মধ্যে শনিবার ইসরায়েলের ভূখণ্ডে স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরই প্রেক্ষিতে গতকাল রোববার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন বলেন, ওয়াশিংটন আলাদাভাবে কতজন আমেরিকানকে হত্যা ও অপহরণ করা হয়েছে তা লিপিবদ্ধ করছে। এ সম্পর্কে আমার বিস্তারিত তথ্য যাচাই-বাছাইয়ের চেষ্টা করছি।

তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে বলা হয়েছে কয়েকজন আমেরিকান হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তবে আমরা এ তথ্য যাচাই করছি। তিনি আরও বলেন, ইসরায়েলকে সহযোগিতা করার জন্য যুদ্ধাস্ত্র প্রদান করা হবে। এছাড়া রোববার থেকে নিরাপত্তা সহযোগিতা দেওয়া হবে। পেন্টাগন ওই অঞ্চলে যুদ্ধ বিমান পাঠাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় বাইডেন ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হারজগের সঙ্গে কথা বলেছেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

ইসরায়েলে সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩