ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

বন্যায় ভারতীয় নাগরিকের মরদেহ ভেসে এলো ডিমলায়

সিকিমে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজদের একজনের মরদেহ নীলফামারীর ডিমলায় ভেসে এসেছে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিছামত ছাতনাই চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহের নাম-পরিচয় মেলেনি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে মরদেহ হস্তান্তর করে বিজিবি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, সকাল ৮টার দিকে কিছামত চরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। বিজিবি ডিমলা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ, বিজিবি, বিএসএফ ও ভারতীয় পুলিশের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।

ওসি লাইছুর রহমান জাগো নিউজকে বলেন, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি সিকিমের বন্যায় নিখোঁজদের মধ্যে একজনের।

ট্যাগস

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

বন্যায় ভারতীয় নাগরিকের মরদেহ ভেসে এলো ডিমলায়

আপডেট সময় ০৬:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩