ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রাজধানীতে রুশ চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী।

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় ০১:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ১০৯৯

গতকাল সোমবার রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুরু হয়েছে রুশ চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী। রাশিয়ান কালচারাল সেন্টার, রাশিয়ান সোসাইটি ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের প্রথম দিন প্রদর্শিত হয় রুশ চলচ্চিত্র `ব্যালাদ অব আ সোলজার’। উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে আজ প্রদর্শিত হবে ‘হার্ট অব আ ডগ’ ও ‘পাইরেটস অব দ্য এক্স এক্স সেঞ্চুরি’। চলচ্চিত্র ছাড়া এ আয়োজনে রয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীও। বাংলাদেশের স্বাধীনতার পর রুশ সেনারা দেশের বিভিন্ন অঞ্চলে মাইন অপসারণে সরকারকে সাহায্য করেছিলেন। পাশাপাশি রুশ নাবিকেরা সদ্য স্বাধীন বাংলাদেশের নৌবাহিনী গঠনেও ভূমিকা রেখেছিলেন। সেসব বিষয়কে উপজীব্য করেই এ আলোকচিত্র প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর মান্ডিৎস্কি
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর মান্ডিৎস্কিস্টামফোর্ড বিশ্ববিদ্যালয়
গতকাল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর মান্ডিৎস্কি। বিশেষ অতিথি ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ফাতিনাজ ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইউনুছ মিয়া, রাশিয়ান কালচারাল সেন্টারের প্রধান পাভেল আলেকজান্দ্রেভিচ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক মতিন রহমান প্রমুখ।

প্রধান আলোচক ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনিরুজ্জামান।

আলোকচিত্র প্রদর্শনী
আলোকচিত্র প্রদর্শনীস্টামফোর্ড বিশ্ববিদ্যালয়
প্রধান অতিথি হিসেবে রুশ রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধকে স্মরণ করে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্ক পুরোনো। সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষ একে অন্যকে জানতে পারেন। সে ধারা অব্যাহত রাখতেই এ চলচ্চিত্র উৎসবের আয়োজন। আশা করি, আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রাজধানীতে রুশ চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী।

আপডেট সময় ০১:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩