ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সোনার দোকান উদ্বোধন করে দুবাইয়ে দোয়া চাইলেন সাকিব

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগও শেষ করেছেন। এবার দেশে ফিরে ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার পালা। দুবাই থেকে এরই মধ্যে দেশের উদ্দেশে উড়ালও দিয়ে ফেলার কথা সাকিব আল হাসানের। ঢাকায় নামার কথা আজ বিকেলে।

শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার আগে সাকিব কেন দুই দিনের সফরে দুবাই গিয়েছিলেন, সেটি এরই মধ্যে অনেকের জানা। তিনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত সোনার বাজার ‘গোল্ড সুকে’ সোনার কারবারি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করতে। এনআরআই জুয়েলারির মালিক তিন দুবাই প্রবাসী বাংলাদেশি নজরুল, রাসেল ও ইব্রাহিম। তাঁদের নামের আদ্যক্ষর দিয়েই প্রতিষ্ঠানের নাম—এনআরআই।

গত মার্চ মাসে সাকিব দুবাইয়ে গিয়েছিলেন আরেকটি সোনার দোকান উদ্বোধন করতে। সেই প্রতিষ্ঠানের মালিক ছিলেন বিতর্কিত বাংলাদেশি ব্যবসায়ী আরাভ খান। তাঁর প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়েছিলেন সাকিব। সে জন্য কম বিতর্ক হয়নি তাঁকে নিয়েও। তবে সাকিবের এবারের দুবাই যাত্রায় পরিস্থিতি একটু ভিন্নই ছিল বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

রোববার এনআরআই জুয়েলারির কার্যালয় উদ্বোধনে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তাঁদের এক নজর দেখতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ভিড় করেছিল গোল্ড সুকে। উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমানে তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আমিরাত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়েছেআমিরাত ও বাংলাদেশের সংস্কৃতির প্রদর্শনী দিয়ে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাদের কারণেই এখানে আসা এবং আপনাদের সঙ্গে দেখা হলো। তাঁরা যেরকম সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করব আপনারও একই কাজ করবেন, যেন আমরা এক সঙ্গে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

আজ দেশে ফিরে আগামী দুই-এক দিনের মধ্যেই এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সাকিবের কথায় এসেছে সে প্রসঙ্গও, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’

ন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সোনার দোকান উদ্বোধন করে দুবাইয়ে দোয়া চাইলেন সাকিব

আপডেট সময় ০১:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩