ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুইদিনের সফরে গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

আজ (১ জুলাই) নিজ জেলা গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুইদিনের সফর এটি । 

শনিবার সকাল ৮টায় গণভবন থেকে কোটালীপাড়ার উদ্দেশ্যে সড়কপথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তার কোটালীপাড়া পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

একই দিন তিনি কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন। এরপর বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে তিনি অবস্থান করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন রোববার (২ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে। এছাড়া তিনি গোপালগঞ্জ জেলা সদরে সুধী সমাবেশে মতবিনিময় করতে পারেন। ওইদিন দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে রওনা হবেন।

এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি কোটালীপাড়ায় গিয়েছিলেন। তখন তিনি উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে ভাষণ দেন। এছাড়া তিনি জাতির জনক সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও সুরা ফাতেহা পাঠ করেন।

ট্যাগস

দুইদিনের সফরে গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481