ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় একই দড়িতে ঝুলছিল মা ও ছেলের মরদেহ

কুমিল্লায় ঘরের ভেতর থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও ২ বছর বয়সী শিশু ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) জেলার হোমনা পৌরসভা ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন হোমনা পৌরসভার ফকিরপাড়া এলাকার বাবু মিয়ার স্ত্রী সানজিদা আক্তার (২২) এবং তার ২ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ। সানজিদা হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের রনি মিয়ার মেয়ে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সময় সংবাদকে জানান, বাবু এবং সানজিদার মাঝে বিভিন্ন সময় ঝগড়া হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই বাবুর স্ত্রী তার ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করে। বাবুকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

ঘটনা সম্পর্কে বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগস

কুমিল্লায় একই দড়িতে ঝুলছিল মা ও ছেলের মরদেহ

আপডেট সময় ০৪:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩