ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত
৩ দিন চলবে ভর্তি পরিক্ষা

রাবির ভর্তিযুদ্ধে আজ বসছেন পৌনে এক লাখ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তিনদিনের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে আজ।

সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে শুরু হবে তিনদিনব্যাপী ভর্তিযুদ্ধের প্রথম দিনের কার্যক্রম। এ বছর ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৯৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৫ হাজার ৮৫০ জন ভর্তিচ্ছু ৷ সে হিসাবে ভর্তিযুদ্ধে আসনপ্রতি লড়বেন ৪৮ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চার শিফটের এ ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। দ্বিতীয় শিফট বেলা ১১টায় শুরু হয়ে শেষ দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

এ বিষয়ে জানতে চাইলে ‘সি’ ইউনিটের ভর্তির পরিক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সাহেদ জামান জাগো নিউজকে বলেন, ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। সব ঠিক থাকলে আশা করছি সবার সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবো।

আগামীকাল মঙ্গলবার (৩০ মে) কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং পরদিন বুধবার (৩১ মে) ব্যবসায় অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের রাবির ভর্তি পরীক্ষা।

এবার প্রতি ইউনিটে চার শিফটে হবে এ ভর্তি পরীক্ষা। এতে তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এরমধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০টি চূড়ান্ত আবেদন জমা পড়ে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৩ দিন চলবে ভর্তি পরিক্ষা

রাবির ভর্তিযুদ্ধে আজ বসছেন পৌনে এক লাখ শিক্ষার্থী

আপডেট সময় ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩