ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ স্টেডিয়াম আধুনিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

শুক্রবার (২৬ মে) বিকেলে নওগাঁ স্টেডিয়ামে আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নওগাঁ জেলা স্টেডিয়াম একসময় খেলাধুলার অনুপযোগী হয়ে থাকতো।

বছরে ছয় থেকে সাত মাস মাঠে পানি জমে থাকতো। কোনো খেলাধুলা হতো না। আওয়ামী লীগ মাঠের সংস্কার করে মাঠটি খেলার উপযোগী করেছে। ভবিষ্যতে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠকে আধুনিক করতে যা যা করার দরকার তাই করা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, একসময় ফুটবল খেলা হারিয়ে গেছিলো। সেই খেলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাইমারী থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে। এর ফলে গ্রামগঞ্জে এখন অনেক ভালোমানের খেলোয়াড় তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত রাখতে হবে। তাই নওগাঁ স্টেডিয়াম প্রাণবন্ত রাখতে যা যা করার দরকার আমরা করবো।

নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১৫ দিনব্যাপী এ টুর্নামেন্টে নওগাঁসহ ৮টি দল অংশগ্রহণ করছে। বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচ শুরু হয়। খেলায় নওগাঁ ও রাজশাহী জেলা ফুটবল একাদশ অংশ নেয়। এ খেলায় ৩-১গোলে রাজশাহী ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে নওগাঁ জেলা ফুটবল একাদশ। টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, রাণীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়া ও সহ-সভাপতি আব্দুল খালেকসহ প্রমুখ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁ স্টেডিয়াম আধুনিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

আপডেট সময় ০৮:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩