ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঈদের পোশাকে ভরপুর ছিল বঙ্গবাজার, ব্যবসায়ীদের আহাজারি

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে পুড়ে গেছে মার্কেটটির বেশিরভাগ দোকান। আসছে ঈদকে কেন্দ্র করে সব দোকানেই বিপুল পরিমাণ কাপড় মজুত করে রাখা হয়েছিল। আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে সব পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয়ে আছেন ব্যবসায়ীরা। এতে পথে বসার আশঙ্কা করছেন তারা।

বঙ্গবাজার মার্কেটটি কাপড়ের হওয়ায় আগুনের তীব্রতা প্রতিক্ষণে বেড়েই চলছে। মার্কেট লাগোয়া দক্ষিণ পাশে ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার ও পূর্ব পাশে পুলিশ হেডকোয়ার্টার। তাই শুরু থেকেই পুলিশের সহযোগিতায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ঢাকার অন্য সাব স্টেশনগুলোও ক্রমাগত যোগ দিচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে।
এদিকে মার্কেটে আগুন লাগার খবরে দেশের বৃহৎ কাপড়ের মার্কেটের ব্যবসায়ীরা ছুটে এসেছেন। যার মতো দোকান থেকে যতটুকু সম্ভব কাপড় বের করা যায় সে চেষ্টা করছে। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার।

তারা আরও জানান, ঈদকে সামনে রেখে ব্যাপক মালামালের মজুত করা হয়েছিল। দিনে দিনে ক্রেতা বাড়ছিল। কিন্তু আগুনে সবশেষ হয়ে গেলে তাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না।

প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সারা বছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন সব শেষ করে দিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঈদের পোশাকে ভরপুর ছিল বঙ্গবাজার, ব্যবসায়ীদের আহাজারি

আপডেট সময় ০৮:৩০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩