ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মাইক্রোবাসের সিলিন্ডারে মিলল ৪৯ কেজি গাঁজা; আটক ৬

৪৯ কেজি গাঁজা সহ ৬ মাদক কারবারি কে আটক করেছে ”মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর-নওগাঁ” (ছবি: রকিবুল ইসলাম)

নওগাঁয় মাইক্রোবাসের সিলিন্ডার থেকে ৪৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ ছয়জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

সোমবার (১৩ মার্চ) ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।

আটকরা হলেন— ফারুক হোসেন, সালেক হোসেন, আবদুল মালেক, আশরফ আলী এবং চালক আসিক মিয়াসহ এক নারী। তারা হবিগঞ্জ জেলার বাসিন্দা। গ্রেফতাররা আন্তঃজেলা মাদক কারবারির সদস্য।

সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, আটকদের হবিগঞ্জ জেলা থেকে নওগাঁর ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জের আড্ডা এলাকায় যাওয়ার কথা ছিল। একটি মাইক্রোবাসের সিলিন্ডার কেটে তার ভিতরে ও মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয়। পরে ওজন করে ৪৯ কেজি গাঁজা পাওয়া যায়। ওই সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

তিনি আর বলেন, আটকরা টাকার বিনিময়ে ভাড়া করে পরিবারের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে গাঁজা বহন করতো। দেখে বুঝার উপার নাই তারা পরিবারের সদস্য না। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মাইক্রোবাসের সিলিন্ডারে মিলল ৪৯ কেজি গাঁজা; আটক ৬

আপডেট সময় ০৫:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩