ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁর সাপাহারে ট্রলি উল্টে কৃষকের মৃত্যু

নওগাঁর সাপাহারে ট্রলি উল্টে মোজাম্মেল হক (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক সাপাহার উপজেলার উত্তর আলাদিপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ি থেকে ট্রলি নিয়ে সরিষা নেওয়ার জন্য খেতে যাচ্ছিলেন মোজাম্মেল হক। পথে বিরামপুর ক্লাবের মোড়ে আসলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁর সাপাহারে ট্রলি উল্টে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩