ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাংলাদেশে ডেটা সেন্টার পার্ক স্থাপন করবে ভারত

বাংলাদেশে একটি হাইপার স্কেল ডেটা সেন্টার বা বড় ধরনের তথ্যভান্ডার পার্ক স্থাপনে দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ভারতীয় কোম্পানি ইয়োটা ডেটা সার্ভিসেস।

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইয়োটার ডেটা সেন্টার পার্কটি স্থাপন করা হবে। কোম্পানিটি সেখানে ২৮ দশমিক ৮ মেগাওয়াট আইটি বিদ্যুৎ–ক্ষমতাসম্পন্ন দুটি পৃথক ডেটা সেন্টার ভবন নির্মাণ করবে, যেখানে মোট ৪ হাজার ৮০০টি র‌্যাক থাকবে। ডেটা সেন্টারের র‌্যাক হলো একধরনের কাঠামো, যাতে সার্ভার ও অন্যান্য সরঞ্জাম রাখা হয়।

ইয়োটা ডেটা সার্ভিসেস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে প্রথম ডেটা সেন্টার ভবনটি ২০২৪ সালে চালু হবে। আগামী চার-ছয় বছরের মধ্যে প্রকল্পটি শেষ হবে আশা করা হচ্ছে।

ভারতের ব্যবসায়ী গোষ্ঠী হিরানন্দানি গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান হলো ইয়োটা ডেটা সার্ভিসেস, যারা ডেটা সেন্টার ও ক্লাউড ব্যবসা পরিচালনা করে। ইতিমধ্যে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বৃহত্তর নয়ডা ও মহারাষ্ট্রের নাবি মুম্বাইতে দুটি ডেটা সেন্টার পরিচালনা করছে এই কোম্পানি।

ইয়োটা ডেটা সার্ভিসেস বলছে, বাংলাদেশে তাদের বিনিয়োগ বিদেশে ব্যবসা সম্প্রসারণচেষ্টার একটি অংশ এবং এ ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি নজর দিচ্ছে প্রতিবেশী দেশগুলোর প্রতি। কোম্পানিটি মনে করে, দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশই ডিজিটাল রূপান্তরের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে।

১০ ও ১১ ফেব্রুয়ারি ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে এবিপি ইনফোকম সম্মেলন। সেখানে ডেটা পরিষেবায় বিনিয়োগ নিয়ে প্রযুক্তি খাতের সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন ইয়োটার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুনীল গুপ্তা।

বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা দিয়ে সুনীল গুপ্তা এক বিবৃতিতে বলেন, ‘ইয়োটার ঢাকা ডেটা সেন্টার পার্ক শুধু এই অঞ্চলের ব্যবসায়ীদের আধুনিক ডেটা সেন্টার অবকাঠামো ব্যবহারের সুবিধা দেবে তা–ই নয়, আমাদের ডিজিটাল সেবা ব্যবহার করে তাঁরা নিজেদেরকে রূপান্তর করতে পারবেন। এর ফলে একটি সত্যিকার ডিজিটাল বাংলাদেশের দিকে তাঁরা আরও এগিয়ে যাবেন।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাংলাদেশে ডেটা সেন্টার পার্ক স্থাপন করবে ভারত

আপডেট সময় ০৫:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩