ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় শ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তা পারাপারের সময় একজন শ্রমিক বাসচাপায় নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার গোয়ালবাথান এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে একজন শ্রমিক বাসা থেকে বের হয়ে কারখানায় যাওয়ার জন্য রওনা দেন। এসময় ওই শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে শ্রমিক নিহত হয়। খবর পেয়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাস্তা বন্ধ করে দেয়।

এ সময় পাশে থাকা যানবাহন ভাঙচুর করে। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ করতে থাকে মহাসড়কের উপরে। এ ঘটনায় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ করছে। তবে শান্ত করার জন্য চেষ্টা চলছে।

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় শ্রমিক নিহত

আপডেট সময় ১০:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩