ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকা থেকে পাঁচশো পিস ইয়াবাসহ জয়নাল উদ্দিন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে নগরীর কমার্স কলেজ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জয়নাল কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গ্রামের শাহ আলমের ছেলে।

ওসি খাইরুল ইসলাম বলেন, জয়নালের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা হয়েছে। এছাড়া কক্সবাজার সদর ও টেকনায় থানায় অস্ত্র ও মাদক আইনে আরও তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতার মাদক কারবারিকে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

ট্যাগস

চট্টগ্রামে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ১২:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩