ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ধামইরহাটে চাকুরীর প্রলোভনে মানবপাচার রুটের দুই সদস্য আটক

নওগাঁর ধামইরহাটে বিদেশে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া মানবপাচার রুটের দুইজন মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার ফতেপুর বাজারের পানহাটি থেকে তাদের কে আটক করা হয়।

আটক আসামিরা হলো- উপজেলার চকভবানী নামক এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. মোঃ আবুল হাসনাত(৩৭) এবং একই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে মো. মো. আবুল কালাম আজাদ (৬০)। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- আসামীরা বিদেশে উচ্চ বেতনে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের গ্রামের বাদী মো. অহিদুল ইসলাম (৩৫) কে বিদেশে পাঠানোর নামে তারা মোট ৪লক্ষ ৮০হাজার টাকা নিয়ে উচ্চ বেতনের লোভ দেখিয়ে তাকে ট্যুরিস্ট ভিসায় সৌদিতে পাঠায়। পরে সৌদি যাওয়ার পর অহিদুল ইসলাম জানতে পারেন সে ভুয়া একটি কোম্পানির মাধ্যমে পাচার হয়ে বিদেশে এসেছেন । ভিসার মেয়াদ পার হয়ে গেলে সে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয় এবং ২০ দিন সৌদি কারাগারে থেকে মুক্তি পেলে সৌদি সরকার তাকে বাংলাদেশে ফেরৎ পাঠায়।

এ ব্যাপারে ভিকটিম অহিদুল অভিযুক্তদের বিরুদ্ধে র‌্যাব ক্যাম্প জয়পুরহাট এ অভিযোগ করে। অভিযোগ পেয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল মানব পাচার রুটের ২জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মামলা দায়ের করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ধামইরহাটে চাকুরীর প্রলোভনে মানবপাচার রুটের দুই সদস্য আটক

আপডেট সময় ০৪:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২