ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিএনপি টাকা দিয়ে লোক ভাড়া করে জনসমাগম করছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বরিশালে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মহাসমাবেশে করছে। আর ভাড়া করা লোক দিয়ে আন্দোলন করার হুমকি দিচ্ছে তারা।

শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। সকাল থেকেই কুমিল্লা টাউন হল মাঠে মিছিল স্লোগান আর করতালি দিয়ে মহানগরীর ২৭টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হন ত্রিবার্ষিক সম্মেলনে। বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়।

সম্মেলন উদ্বোধন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার বিএনপির সভা সমাবেশে বাধা দিচ্ছে না। পরিবহন শ্রমিকরা দলটির নৈরাজ্যের ভয়েই গণপরিবহন বন্ধ রেখেছেন।

কাদের বলেন, দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়।

বিএনপির আন্দোলন ঠেকাতে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা। দেশের মানুষ দণ্ডিত ও সন্ত্রাসীদের দেশ চালাতে দেবে না।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিএনপি টাকা দিয়ে লোক ভাড়া করে জনসমাগম করছে: কাদের

আপডেট সময় ০১:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২