ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুড়িগ্রামে শত্রুতার জেরে বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে।
স্থনীয়রা জানায়, রোববার ভোর রাতে নুর বকসের বাড়িতে আগুন লাগলে একটি ঘরসহ ঘরের আসবাবপত্র সম্পর্ণরুপে পুড়ে যায়। পাশে থাকা অপর একটি ঘরেরও অর্ধেক অংশ পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
অভিযোগে জানা যায়, ঐ গ্রামের নুর বকসের সাথে পার্শ্ববর্তী শহিদুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ চলে আসছিল। এরই  জেরে রোববার ভোরে প্রতিপক্ষের লোকজন নুর বকসের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে বলে থানায় অভিযোগ করেন নুর বকস। এতে একটি ঘরসহ অসবাবপত্র ভস্মিভূত হয়। এছাড়াও পাশে থাকা আরেকটি ঘরে আগুন লাগলে তা নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  অপরদিকে, অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে অনীত অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি, মামলার প্রস্তুতি চলছে।
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুড়িগ্রামে শত্রুতার জেরে বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

আপডেট সময় ০৬:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২