ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বড় ভাইয়ের প্রাণ গেল ছোট ভাইয়ের হাতে

সাতক্ষীরার শ্যামনগরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল সৌরভ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ হোসেন (৫৫) ও অভিযুক্ত মোশারফ হোসেন (৫০) সম্পর্কে আপন ভাই। উপজেলার মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের ছেলে তারা।

স্থানীয়রা জানায়, রোববার সকালে দোকানের সামনে ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোশারফ ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই সৌরভের বুকে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে সৌরভের ফুসফুস বের হয়ে আসে। এতে ঘটনাস্থলেই সৌরভ নিহত হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ভ্যান রাখাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার একটি পর্যায়ে ছোট ভাই মোশারফ হোসেনের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই সৌরভ হোসেনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যা মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বড় ভাইয়ের প্রাণ গেল ছোট ভাইয়ের হাতে

আপডেট সময় ১২:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২