ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

রাজশাহী রামেক হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত ৩৩১,মৃত্যু ২

২৪ ঘণ্টায় রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধার প্রাণহানি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে রোববার (৩০ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

রোববার (৩০ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।মৃত বৃদ্ধার নাম আমেনা বেগম (৮০)। তিনি নাটোরের লালপুর উপজেলার শহীদের স্ত্রী।এর আগে, গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয় রামেক হাসপাতালে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধার প্রাণহানি ঘটেছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

এছাড়াও ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে বর্তমানে (রোববার সকাল ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন রোগী। একদিন আগেও এই রোগে আক্রান্ত রোগী ছিলেন ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০ জন। একই সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০ জন রোগী।

তিনি আরও বলেন, ‘রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। বেশির ভাগই অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে হাসপাতালের নয়টি ওয়ার্ডে তাদের চিকিৎসা কাজ চলছে। তবে আক্রান্তদের অবস্থা উন্নতির দিকে বলে জানান রামেক পরিচালক।’উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৩১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৮২ জন। আর মারা গেলেন দুইজন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

রাজশাহী রামেক হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত ৩৩১,মৃত্যু ২

আপডেট সময় ১২:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২