ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ১০ জন আহত,১২ নেতাকর্মী আটক

যুবদলের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ

চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের বাধা ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড টিয়ার শেল ও শটগানের ২৪ রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ থেকে যুবদলের ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলালের নেতৃত্বে হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় এলাকায় মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।

এ সময় যুবদলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষে ধাওয়া-পাল্টা দাওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দসহ ৫ পুলিশ সদস্য এবং বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবাইর সৈয়দ বিষয়টি জানিয়েছেন।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ‘পুলিশ না বুঝে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিএনপির নেতাকর্মীরা মাথা ঠাণ্ডা না রাখলে বড় ধরনের সংঘর্ষ হতো।’

ওসি মো. জোবাইর সৈয়দ জানান, বিএনপির নেতাকর্মীরা নির্দশনা অমান্য করে পুলিশের ওপর হামলা চালায়। সাধারণ জনগণের কথা মাথায় রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মিছিল ফিরিয়ে দেওয়া হয়। এবং পরিস্থিতি সামাল দিতে ৬ রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের ২৪ রাউন্ড গুলি নিক্ষেপ করা হয়। এসময় ৬ পুলিশ আহত হয়। পরে মিছিলে থাকা হামলাকারী বিএনপির কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ১০ জন আহত,১২ নেতাকর্মী আটক

আপডেট সময় ১২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২