ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের জন্য মায়াকান্না লোক দেখানো:খাদ্যমন্ত্রী

এদেশের মানুষ প্রধানমন্ত্রির ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসেন। এদেশের মানুষ ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত। আগামী নির্বাচনে জনগণ সেই প্রতিদান ব্যালটের মাধ্যমে দেবে।

শনিবার (২৯ অক্টোবর) বিকালে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং পাতাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা উন্নয়নের প্রতিচ্ছবি, তার বিকল্প নেই। কৃষকবান্ধব বর্তমান সরকার কৃষকের জন্য সার, বীজ ও কৃষি প্রণোদনা নিশ্চিত করেছে।বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গৃহহীনদের ঘর দিয়েছে, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই ও উপবৃত্তি দিয়েছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে জীবনযাত্রার সবখানে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদালত বাতিল করেছে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের জন্য মায়াকান্না লোক দেখানো। বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পাতাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমালী বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফিনা বেগম।

সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের জন্য মায়াকান্না লোক দেখানো:খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১০:২০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২