ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রংপুর বিভাগীয় গণসমাবেশ শুরু,মাঠ ছাড়িয়ে সড়কে বিএনপি কর্মীরা

রংপুর বিভাগীয় সড়কগুলো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘনঘন লোডশেডিংসহ বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রংপুর কালেক্টরেট মাঠে আয়োজিত গণসমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকুও উপস্থিত হয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় সমাবেশের বক্তব্য পর্ব শুরু হয়। এ সময় রংপুর মহানগরসহ বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।বিএনপির এ গণসমাবেশ ঘিরে সকাল থেকে উত্তাল মিছিল আর স্লোগানের নগরীতে পরিণত হয়েছে রংপুর। কালেক্টরেট মাঠ ছাপিয়ে গণসমাবেশ ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কগুলোতে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউল হক বলেন, ‘বিএনপির গণসমাবেশ সফল করতে শতাধিক নেতাকর্মী নিয়ে এসেছি। মাঠে ঢুকতে না পেরে পাশের সড়কে অবস্থান করছি।’

কাচারী বাজার স্টেশন রোডে অবস্থান নিয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নেতাকর্মীরা।
ফুলছড়ি উপজেলা যুবদল নেতা সোহেল রানা বলেন, ‘ভেতরে ঢুকতে না পেরে এখানে বসে নেতাদের বক্তব্য শুনছি।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রংপুর বিভাগীয় গণসমাবেশ শুরু,মাঠ ছাড়িয়ে সড়কে বিএনপি কর্মীরা

আপডেট সময় ০৪:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২