ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভোর হওয়ার আগেই সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবে দুপুর ২ টায়। তার আগেই সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে দলের নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। 

এর আগে গত তিন দিন থেকে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে মাঠের অর্ধেকাংশ ভর্তি হয়ে যায়। অনেকে আবার সমাবেশস্থল ছাড়াও আশপাশ এলাকায় অবস্থান করছেন। তবে আজ শনিবার (২৯ অক্টোবর) ভোর থেকেই কানায় কানায় ভরে উঠছে কালেক্টরেট ঈদগাহ মাঠ।

সরেজমিনে দেখা যায়, পরিবহন ধর্মঘট উপক্ষো করে সমাবেশে যোগ দিতে এসেছেন নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালেক্টরেট ঈদগাহ মাঠ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠছে। দলীয় প্রতীক ধানের শীষ ছাড়াও ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে আসা নেতা-কর্মীরা এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন।

মাঠে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ বিভিন্ন জেলা থেকে আসা দলীয় লোকজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যাদের বেশিরভাগই ভোর হওয়ার আগেই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন।

মাঠে সভামঞ্চের কাছাকাছি দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বসে থাকা জহুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে পার্বতীপুর থেকে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনে গাদাগাদি করে তারা অন্তত ১৫০ জন একসঙ্গে এসেছেন। রাতেই মাঠের মধ্যে পলিথিন বিছিয়ে শুয়ে ছিলেন। কিন্তু ভোর হওয়ার আগেই মাঠে লোকজন আসতে শুরু করায় তারা কেউ বিশ্রাম নিতে পারেননি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভোর হওয়ার আগেই সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল

আপডেট সময় ১১:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২