ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড,একজনের যাবজ্জীবন

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৪ জানুয়ারি উপজেলার এক নারী (৩০) তাঁর স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে একটি এজাহার লেখার জন্য সদরের ফরিদ সুপারমার্কেটের দোতলায় ‘আজম কম্পিউটার’–এ যান। এ সময় দোকানমালিক সফিউল আজম বসা ছিলেন। তিনি তাঁর বন্ধু রাশেদুল ইসলামকে মুঠোফোনে ডেকে দোকানে নিয়ে আসেন। এরপর দুই বন্ধু মিলে দোকানের দরজা বন্ধ করে ওই নারীকে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর বাইরে থেকে দোকানের দরজায় তালা দিয়ে ওই দুজন পালিয়ে যান।

দীর্ঘ সময় পরও বাসায় ফিরে না যাওয়ায় পরিবারের পক্ষ থেকে ওই নারীকে খোঁজাখুজি শুরু হয়। একপর্যায়ে তাঁর বাবা জানতে পারেন, মেয়ে ওই আজম কম্পিউটারে যাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি। পরে তিনি মেয়ে নিখোঁজের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সফিউল ও রাশেদুলকে গ্রেপ্তার এবং দোকানের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন।

পরে ওই নারীর বাবা থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে সোনাগাজী থানার তৎকালীন উপপরিদর্শক আমজাদ হোসেন দুই আসামি সফিউল ও রাশেদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় বাদীসহ ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।আদালতে সরকারপক্ষে মামলা পরিচালনা করেন ফেনীর সিনিয়র সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহম্মদ হাজারী। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের পুলিশের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

রায় ঘোষণার পর মামলার বাদী ন্যায়বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেন। মামলায় আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফয়েজুল হক মিলকী ও করিমুল হক।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড,একজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৫:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২