ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে আটক

নিজস্ব প্রতিবেদক: নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে দেওয়া হয়।

শনিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার স্থলচলের মো. শাহাদত হোসেন (৫৫), মো. মুসা (২২), মো. সলেমান হোসেন (৩৫), মো.সবুর (১৮), লাঙ্গলমুড়া চরের মো.হাসান (১৮), আলী আকবর (৪০), মো.পারভেজ (২২), চালুহারা গ্রামের মোকাদ্দেস (৪২), চানপুর গ্রামের মো.আমির (৩০), মো.জুয়েক খাঁ (৩০), দিলুয়া গ্রামের মো.আশরাফুল (২৫), চরবাউশা গ্রামের আওয়াল মন্ডল (৩৫), মো.বাবু (৪০), মো.সবুজ (২৪), মো.হাফিজুল ইসলাম (২০), ইয়াকুব আলী (৪০), মো. আবুল হোসেন (৫০),নাগরপুরের মো. মনিরুল (৩৫), মো. সেলিম (৩০)।

অভিযানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রউফ, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহিনূর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, চৌহালী থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে আটক

আপডেট সময় ০৬:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২