ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই Logo পত্নীতলায় লটারীর নামে কোটি টাকা হাতিয়ে লাপাত্তা আয়োজক, বিক্ষুদ্ধ জনতার দোকান ভাঙচুর Logo নওগাঁর পত্নীতলায় ড্রাগিস্ট ও কেমিস্টদের আলোচনা সভা অনুষ্ঠিত Logo নওগাঁয় স্বর্ন ব্যবসায়ী খুন Logo গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত Logo নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা

পুলিশের গাড়িতে ছিনতাই, নিয়ে গেছে মোবাইল-টাকা

ফাইল ছবি

স্টাফ রিপোর্টারঃ    বগুড়া পুলিশের একটি টিম ঢাকায় কাজ শেষ করে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীর কবলে পড়েছে। বুধবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বলেন, বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মামলার প্রস্তুতি চলছে।

জেলার কড্ডার মোড় এলাকাটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাএলাকায়। তবে ছিনতাই এর বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ কিছুই জানে না। তবে পুলিশ সুপার জানান, রাতে মহাসড়কে পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল সেটিও খতিয়ে দেখা হবে।

এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন বলেন, পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনাই আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাব।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, হাইওয়ে পুলিশের সঙ্গে ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। ঘটেছে কিনা তাও জানি না। আমাদের এরিয়া নলকা সেতু পর্যন্ত, এর বাইরে কোনো ঘটনা ঘটলে সেটা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার আওতায়।

ট্যাগস

আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন

পুলিশের গাড়িতে ছিনতাই, নিয়ে গেছে মোবাইল-টাকা

আপডেট সময় ১০:৪৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২