ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অধ্যক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করল ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:৪ ঘণ্টার বেশি সময় অবরোধের পর সড়ক ছেড়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার ছাত্রীরা। অবরোধ প্রত্যাহারের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মঙ্গলবার বেলা ১২টা থেকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন ভিকারুননিসার ধানমন্ডি শাখার তিন শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আন্দোলন চলাকালে ভিকারুননিসার অধ্যক্ষের প্রতিনিধি হিসেবে কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে আসেন বেলা ৩টার দিকে। তারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা মানেননি।

বেলা পৌনে ৪টায় ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে এসে আন্দোলনকারী ছাত্রী ও তাদের অভিভাবকদের বলেন, আমরা অনেক চেষ্টা করছি, সরকারি একটা প্লট পেলে সেখানে ভবন করে নেব অথবা ইইডির (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) মাধ্যমে ভবন করব। কেউ যদি দান করেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। অভিভাবকদেরও সহযোগিতা লাগবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের আশ্বস্ত করছি, স্কুল তুলে দেওয়ার চিন্তা আমাদের নেই। ধানমন্ডি শাখা থাকবে। ভবিষ্যতে নিজস্ব জমিতে স্থানান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অধ্যক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করল ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২