ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় ভুয়া সিআইডির পরিচয়পত্রে চাঁদাবাজি

হাফিজুর রহমান,তুষার আলম,মাহফুজ জামান

স্টাফ রিপোর্টার:চাঁদা আদায়ের অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।নওগাঁর মান্দায় রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে হাফিজুর রহমান (৩৬), ফয়জুল ইসলামের ছেলে তুষার আলম (২৪) ও বাজিতপুর গ্রামের আবেদ আলীর ছেলে মাহফুজ জামান (২৯)।পুলিশ ও স্থানীয়রা জানান, হাফিজুর রহমান ঢাকা সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় মাদক সেবনের অভিযোগে ২০২০ সালে চাকরিচ্যুত হন। এরপর থেকে সিআইডি পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ডোপটেস্টে মাদক সেবন প্রমাণিত হওয়ায় সিআইডি থেকে চাকরিচ্যুত হন তিনি। এরপর থেকে ভুয়া পরিচয়পত্রে চাঁদাবাজি করে আসছিলেন। তার সঙ্গী হন তুষার আলম ও মাহফুজ জামান।

গ্রামের ফ্রিল্যান্সার রতন চন্দ্র সরকার বলেন, অনলাইনে ফ্রিল্যান্সিং করার কারণে ১০ দিন আগে হাফিজুর রহমান সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপরও আরও টাকার দাবি করে আসছিলেন। গত কয়েকদিন থেকে একই এলাকার কৌশিক চন্দ্রের কাছেও টাকা দাবি করে আসছিলেন তিনি। টাকা দেওয়ার কথা বলে হাফিজুরকে ফেরিঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, তিন যুবককে ফেরিঘাট এলাকায় স্থানীয়রা টক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। পরে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় ভুয়া সিআইডির পরিচয়পত্রে চাঁদাবাজি

আপডেট সময় ০৫:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২