ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ছেলে শেহজাদ খান বীরের জন্য সবার কাছে দোয়া চাইলেন বুবলী

বিনদন ডেক্স:

কয়েকদিন ধরেই দেশের শোবিজে সবচেয়ে চর্চিত নাম নায়িকা বুবলী, শাকিব খান ও তাদের সন্তান। ২৭ সেপ্টেম্বর শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের পুরনো ছবি প্রকাশ করে তুমুল হৈচৈ ফেলে দেন বুবলী। শুরু হয় সেই সন্তানের বাবাকে নিয়ে নানান জল্পনা-কল্পনা।

৩০ সেপ্টেম্বর বুবলী এবং শাকিব দুজনেই জানিয়ে দেন বাবা-মা হয়েছেন তারা। প্রকাশ করেন ছেলের ছবি। জানিয়ে দেন তার নাম শেহজাদ খান বীর। এরপর থেকে বীরকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা। এরইমধ্যেই ছেলের নামে ফেসবুকে পেজ খুলেছেন বুবলী। ছবিসহ কয়েকটি পোস্টও দেওয়া হয়েছে সেই পেজ থেকে। মিলেছে তুমুল সাড়াও।

রাতারাতি স্টার কিড বনে যাওয়া বীরকে নিয়ে সবার নানান কৌতূহলের মধ্যেই তার নতুন ছবি প্রকাশ করলেন মা বুবলী। তাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদও দিয়েছেন এই নায়িকা। চেয়েছেন দোয়াও।

রবিবার (২ অক্টোবর) বীরের নতুন দুটি ছবি প্রকাশ করে  ক্যাপশনে বুবলী লেখেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য। দয়া করে তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

ছবিতে দেখা যায় নীল রঙের পাঞ্জাবির সঙ্গে ফতুয়া পরে আছেন ক্ষুদে বীর। মাথায় টুপি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। প্রথম ৩০ মিনিটেই বুবলীর এই পোস্টে লাইক পড়েছে প্রায় ৫০ হাজার। নানান মন্তব্যে শাকিব-বুবলীর ছেলেকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে নেটিজেনরা।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ছেলে শেহজাদ খান বীরের জন্য সবার কাছে দোয়া চাইলেন বুবলী

আপডেট সময় ১২:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২